• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: গৃহকর্মী মোহনার উপর সংঘঠিত অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ শিশু শ্রম বন্ধ করতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। উন্নয়ন সংগঠন স্বদেশ এবং আইন ও সালিশ কেন্দ্র-আসক, ঢাকা এর আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব দত্ত এর সঞ্চালনায় অনষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আব্দুল হামিদ, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দীকি প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ি মালিকের স্ত্রী বিথী কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয় শিশু মোহনা। তার চিকিৎসা চলছে গাজীপুরের একটি হাসপাতালে। চিকিৎসকদের বরাত দিয়ে তারা বলেন, শিশুটির হাতে, পায়ে, পিঠে রুটিন মাফিক মারধরের চিহ্ন রয়েছে। কোনো আঘাত ১০ দিনের, কোনোটি ১৫ দিনের, আবার কোনোটি ২০ দিনের পুরোনো। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

ছোট্ট্র শিশুটির উপর ঘটে যাওয়া নির্যাতনের পতিবাদ জানিয়ে বক্তারা এসময় দায়ী ব্যক্তিদের দ্রুত আইনে বিচার দাবি করাসহ শিশু শ্রম বন্ধ করার জোর দাবি জানান এবং সর্ব্বেচ্চ শাস্তির দাবি জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ