• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় জন উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক ইদ্রিস আলীর মোটর গাড়ি মার্কার নির্বাচনী সমাবেশ এবং মিছিলে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

সমাবেশে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দুর্নীতি লুটপাট এবং সাধারণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার সময় এসেছে। যারা দুর্নীতির লুটপাট মুক্ত সমাজ ব্যবস্থা চালু তাদের জন্য ১২ ফেব্রুয়ারি একটি বড় সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগনোর সময় এসেছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন মটর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেন, যদি গরিব মেহনতী মানুষের প্রতিনিধি যদি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অধ্যাপক ইদ্রিস আলীর পক্ষে ভোট দিন। বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, অধ্যাপক ইদ্রিস আলীর মতো শিক্ষিত মানুষেরা মহান সংসদে গেলে যে শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের ভাগ্যের উন্নতি হবে। বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যান্দ সরকার বলেন, অধ্যাপক ইদ্রিস আলী সাতক্ষীরাবাসীর জন্য আজীবন লড়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও লড়বেন।

সমাবেশ শেষে অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী মিছিলটি সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর এবং সঙ্গীতার মোড় হয়ে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জাসদের নেতা কর্মীদের স্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত করেন এবং এই মিছিলের মাধ্যমে তারা সাতক্ষীরা ২ আসনে বাংলাদেশ জাসদের নিজস্ব শক্তির জানান দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ