• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কালিগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চার জেলে বনদস্যুর হাতে অপহৃত হয়েছেন। তাদের মুক্তির জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে চাওয়া হয়েছে। অপহৃতদের একজন মুক্তিপণ পরিশোধের পর বাড়ি ফিরে এসেছেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের আঠারবেকি এলাকার একটি খালে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত দস্যু আলিম বাহিনীর সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের ইউসুফ গাজী জানান, তিনি ২০ নভেম্বর কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে নিজের নৌকায় মরগাং গ্রামের ইব্রাহিম শেখ ও আনিস শেখকে নিয়ে বনে প্রবেশ করেন। একইভাবে পাস নিয়ে মরগাং গ্রামের হাসান শেখ এবং বড়ভেটখালীর আবদুল গাজীও সুন্দরবনে যান। শুক্রবার সন্ধ্যায় আঠারবেকি ভাইজো খালে কাঁকড়া ধরার সময় দস্যুরা তাদের তিনটি নৌকা আটকে ফেলে এবং চারজনকে জিম্মি করে। পরে জানায়, জনপ্রতি ৫০ হাজার টাকা দিলে ছাড়া পাওয়া যাবে। রোববার ভোরে ৫০ হাজার টাকা পরিশোধের পর দস্যুরা হাসান শেখকে একটি নৌকায় তুলে দেয়। সকাল ৯টার দিকে তিনি বাড়ি পৌঁছান।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাসেম মোরেল বলেন, সুন্দরবনে দস্যুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ভেটখালী ও মরগাং এলাকার কয়েকজন জেলে সম্প্রতি আঠারবেকি এলাকা থেকে অপহৃত হয়েছেন স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাচ্ছি।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা হক বলেন, জেলেরা আমাদের কিছুই জানায় না। মহাজন বা পরিবারের লোকজন মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে পরে আমরা খবর পাই। দুর্গম এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো কঠিন। তবে দস্যু দমনে একটি স্মার্ট প্যাট্রোল দল ও আরও দুটি বিশেষ টিম মাঠে কাজ করছে। সুনির্দিষ্ট তথ্য পেলে অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ