• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

রিপোর্টার: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন মোহাম্মদ নাহিদুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সরকারি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার সিও মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি এড. আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের, ফরিদা আক্তার বিউটি প্রমুখ। সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক বিষয়ক কমিটির যানজট নিরসনে সাতক্ষীরা পৌরসভার ইজিবাইক গুলোকে নাম্বারিং ও কালার করাসহ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং, স্কুল টাইমে কোচিং বন্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস। এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ