• আজ- সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ কালিগঞ্জে মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঈদুল আজহা কবে হতে পারে, যা জানা গেল দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার বাঁচা মরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে।  রোববার (১৯ এপ্রিল) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  খবর এএফপি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আশদোদ শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী লিদোর পোরাত দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন। তিনি ৭৬৯তম আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।’ তবে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধে এখন পর্যন্ত মোট ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। সামরিক তথ্যের ভিত্তিতে এএফপি এই হিসাব প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটাতে চলমান বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতি শুরুর পর দক্ষিণ লেবাননে এ নিয়ে দুই ইসরাইলি সেনার মৃত্যুর ঘটনা ঘটেছে।

লেবাননে সর্বশেষ দফার সংঘর্ষ শুরু হয় ২ মার্চ। সেদিন তেহরান-সমর্থিত হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরাইলে রকেট হামলা চালায়। মার্কিন-ইসরাইল যৌথ হামলার প্রথম দফায় ওই নেতা প্রাণ হারান।

এর জবাবে ইসরাইল বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। একই সঙ্গে এলাকাগুলোতে স্থল অভিযানও পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ