• আজ- সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ কালিগঞ্জে মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঈদুল আজহা কবে হতে পারে, যা জানা গেল দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার বাঁচা মরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টার: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছত্রী তামান্না খাতুন (১২) ওই এলাকার মোঃ আব্দুল হাইয়ের কন্যা।

স্থানীয় এলাকাবাসী জানান, সকালে তামান্না বাড়ি থেকে বের হয়ে ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ