• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

রিপোর্টার: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বিএসএফ’র কাছ থেকে পেয়ে ১৬ বাংলাদেশীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

হস্তান্তরকৃতরা হলেন, মোঃ মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝর্ণা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) এবং আল আমিন (২৬)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম জানান, শনিবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর করেন। পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন। ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ