• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরার কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন

রিপোর্টার: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর ফুটবল মাঠে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সাইটসেভার্স ও ব্রাকের অর্থায়নে আত্মমানবতার সেবায় নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন ও কোমরপুর যুব সংঘ এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যেগে চক্ষু শিবির চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন, ডায়বেটিস, হাইপ্রেসারসহ বিভিন্ন রোগের ১৯৬ জন পুরুষ ও ২৪৪ জন মহিলা রুগীকে সেবা প্রদান করা হয়। তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক ও বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চক্ষু শিবির ক্যাম্পের পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমান, কোমরপুরের বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক, শিক্ষক মাহবুবুর খাঁ, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আ: খালেক, বোরহান, শহিদ, শফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ