• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে নারীকে ভারতে পাচারকালে আটক-২, নারী উদ্ধার, থানায় মামলা

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নারীকে ভারতে পাচারকালে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে ওই নারীকে। শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং ওই নারীকে উদ্ধার করা হয়। এর পর রাতে মামলা দায়েরের পর তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত পাচারকারীরা হলেন, সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আবুল কালাম (৭৪) ও আবুল কালামের পুত্র মোঃ ইমরান হোসেন (২৩)। সম্পর্কে তারা দুই জন পিতা ও পুত্র।

এছাড়া, উদ্ধার হওয়া ওই নারী হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেখের কন্যা সেতু আক্তার (২৩)।

বিজিবি জানায়, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি আভিযানিকদল তলুইগাছা সীমান্তের মেইন পিলার ৩ ও সাবপিলার ১৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে পাচারকারী পিতা-পুত্র আবুল কালাম ও ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ি থেকে সেতু আক্তার নামের ওই নারীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই পাচারকারীর বরাত দিয়ে বিজিবি আরো জানায়, আটক মানবপাচারকারী আবুল কালাম ও ইমরান হোসেনসহ পাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় তাদের বাড়িতে এনে রাখে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মানবপাচারকারীসহ পাচারের সাথে জড়িত পলাতক আরো ১৫ জন আসামীর নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা দায়ের এবং দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ