• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাসহ সকল আসামী খালাস পাওয়ায় আনন্দ মিছিল

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার গাড়িবহরে হামলার হয়রানী মূলক মামলা থেকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এবং জজ কোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তারসহ সকল আসামী হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে রবিবার সকালে আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কোর্ট চত্বর এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. শহীদ হাসান, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. মোঃ শিহাব মাউস, অ্যাড. সরদার সাঈদ, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব ও বর্তমান পিপি অ্যাড. আব্দুস সাত্তারসহ ৫০ নেতা-কর্মীর নামে থানায় একটি মিথ্যা হয়রানী মূলক মামলা দায়ের করা হয়। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে ওই মামলায় সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করা হয়। কারাগারে থাকা অবস্থায় ৫০ জনের মধ্যে ৪ জন বিনা চিকিৎসায় মারা যান। চলতি বছরের গত ২২ অক্টোবর বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ আসামিকে খালাস দেয় উচ্চ আদালত।

বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মিথ্যা মামলা থেকে আদালত খালাস দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ