• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য চাঁদনী খাতুনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবনিযুক্ত নায়েককে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। পুলিশের প্রকৃত শক্তি হলো শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। আশা করি, নতুন দায়িত্বে থেকে চাঁদনী খাতুন জেলা পুলিশের সুনাম আরও বৃদ্ধি করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনসহ সাতক্ষীরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ