• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি সচল, অসমাপ্ত কাজ সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার আরাফাত

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যমূলক আচরণ রুখে দিতে সারাদেশের সব কমিটি পুনর্গঠনের এবং সকল কমিটির কার্যক্রম সচল করে সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

এদিকে ঘোষণার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসমাপ্ত কাজগুলো সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন।

যার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলুপ, জুলাই সনদ বাস্তবায়ন, গণ ভোট বাস্তবায়ন ও আপামর জন মানুষের অধিকার নিয়ে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা।

তবে যে সকল আহতের চিকিৎসা প্রয়োজন, যাদের কর্ম সংস্থান প্রয়োজন। যাদের জমি ভিটে নেই তাদের কে সরকারি জমি প্রদানসহ শিক্ষিত আহত জুলাই যোদ্ধাদের উদ্যোক্তা সহ নানা মুখী স্কিল ডেভেলপমেন্ট বা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্যঃ আগামী ১৫ দিনের মধ্যে সকল কমিটি পুনর্গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির ওই বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ