• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

নির্বাচনী মাঠে টহল তৎপরতায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন সদস্য

রিপোর্টার: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্তসহ দায়িত্বপূর্ণ এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ৩৫ টি প্লাটুনে প্রায় সাতশত সদস্য সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরীকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করে তেলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান আরো জানান, মোতায়েন পরবর্তী গত ২৯ জানুয়ারি ২০২৬ হতে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধ-শতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচঅলনা করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়াও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ণ ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ দিবা-রাত্রি নিরবিচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা হতে ৩৫ জন ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেসী সহায়তা প্রদান করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ