• আজ- মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ: হুমকির অভিযোগ সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালিগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ৬ মাসের কারাদণ্ড সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশির দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান আবারও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা যুদ্ধাবস্থা ফুটবলের শান্তি ও আনন্দের বার্তা নষ্ট করে: ইরান অধিনায়ক ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ঐতিহাসিক শান্তিচুক্তিতে পৌঁছাল ইরান-যুক্তরাষ্ট্র

সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সোমবার সকালে এসব ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।

এসময় পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম চলতি বছরের জুন মাসের আগে হারিয়ে যাওয়া ২৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করে। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করে ৩ জন ভুক্তভোগীর হাতে প্রদান করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে খোয়া যাওয়া ১ হাজার ৭শ’ ৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতারিত হওয়া প্রায় অর্ধ কোটি টাকা ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান,মিথুন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ