• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে

রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: তরুণীর সাথে তিন বছর ঘনিষ্ট ভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক জামায়াত নেতার ছেলে এবার বিয়ে করছেন অন্যত্রে। এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদরের সাতানী গ্রামে।

সাতক্ষীরা সদরের সাতানী গ্রামের ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম ওরফে মুজাহিদ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন কুশখালী এলাকার মারুফা নামের এক তরুণীর সাথে। প্রেমের সম্পর্ক শেষ মেষ ঘনিষ্ট সম্পর্কে রুপ নেই। তবে বিধিবাম। প্রেমের সম্পর্ক বৈবাহিক রূপ নেওয়ার আগেই জাহিদুল আজ  শুক্রবার (১৯ জুন) অন্যত্র বিয়ে করছেন।

এদিকে বিয়ের খবর শুনেই মারুফা তার অভিভাবকদের নিয়ে কুশখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় হাজির হন সাতক্ষীরা থানায়। তবে জামায়াত নেতা আব্দুল ওহাবের নানামূখী চাপে ও হুমকির মূখে কোন অভিযোগ না করেই ফিরে গেছেন বাড়িতে।

এ বিষয়ে মারুফা নামের ওই তরুনীর এক অভিভাবক বলেন, জাহিদুলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক রুপ নেয় ঘনিষ্ঠতায়। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে ওই মেয়েকে দেখতে যান লম্পট জাহিদুলের পরিবার। তবে বাড়িতে এসে তার পরিবার বলে মেয়ে পছন্দ হয়নি। এরপর জাহিদুলের বিয়ে অন্যত্র ঠিক করেছে তার পরিবার।

আজ শুক্রবার দুপুরে বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াত নেতার ছেলে লম্পট জাহিদুল ওরফে মুজাহিদের। তবে আমরা বৃহস্পতিবার অভিযোগ করার জন্য থানায় গিয়েছিলাম। কিন্তু জাহিদুলের বাবা সদর আসনের এমপি সাহেবের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জামায়াত নেতা আব্দুল ওহাব আমাদের নানাভাবে হুমকি দিয়েছেন। এজন্য থানায় অভিযোগ না দিয়েই আমরা বাড়িতে চলে এসেছি।

এব্যাপারে জাহিদুল ওরফে মুজাহিদের পিতা জামায়াত নেতা আব্দুল ওহাবের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে স্বীকার করে বলেন, আমি বলার পর এক বছর আগে ওই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তবে, ওই মেয়েকে আমরা দেখতে গিয়েছিলাম। কিন্তু আমাদের পছন্দ হয়নি। বৃহস্পতিবার থানায় ওই তরুণীকে হুমকি দেওয়া হয়নি বলে তিনি জানান।

জামায়াত নেতার ছেলে জাহিদুল ওরফে মুজাহিদ এ প্রতিনিধিকে প্রেমের সম্পর্ক ছিল বলে স্বীকার করে বলেন, গত এক বছর আগে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। এখন আর নেই। পরিবারের কথা মত আমি শুক্রবার অন্যত্র বিয়ে করতে যাচ্ছি।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার এসআই সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই তরুণী থানায় এসে কথা বলেছিল। কিন্তু অভিযোগ না করে তারা ফিরে যাওয়ায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছি না।

এ ঘটনার সুষ্ঠু সমাধান চেয়ে সদর এমপির হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই তরুণী ও তার পরিবার৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ