• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে যুক্ত হলেন নাদিফ চৌধুরি এবং নাঈম ইসলাম। আর আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত।

সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান করার কৃতিত্বও তার।

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আগে থেকে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলেও ছিলেন।

এছাড়া প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

অন্যদিকে, নাদিফ চৌধুরীও দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। অবসরের পর বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং তরুণ প্রতিভা খুঁজে বের করার সঙ্গে যুক্ত ছিলেন।

নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্বও তাদের ওপরই থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ