• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ

রিপোর্টার: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের প্রথম স্টেজে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এটি এই ইভেন্টে বাংলাদেশের প্রথমবারের মতো স্বর্ণজয়।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গঠিত বাংলাদেশ দল প্রথম সেটে ভিয়েতনামের ৫৫-এর বিপরীতে ৫৭ পয়েন্ট করে এগিয়ে যায়। চতুর্থ সেটে একটু পিছিয়ে পড়লেও সামগ্রিকভাবে তারা তিন পয়েন্ট এগিয়ে ছিল। পঞ্চম ও শেষ সেটে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট করে বাংলাদেশ স্বর্ণ নিশ্চিত করে।

দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো সোনা জিতল বাংলাদেশ। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দলগত ইভেন্টে দুবার রুপা জিতেছিল, তবে সোনা কখনও জেতেনি বাংলাদেশ, এই কীর্তি এবারই প্রথম গড়া হলো।

বাংলাদেশ এর আগে আর্চারিতে যত ইতিহাস গড়েছে, সবই রিকার্ভ ইভেন্টে। রোমান সানা বিশ্বকাপ ও এশিয়া কাপে পদক জিতেছিলেন। দিয়া সিদ্দিকি এশিয়া কাপে সাফল্য পেয়েছিলেন। দুজন অলিম্পিকে খেলেছিলেন। সবই রিকার্ভ থেকে। এবার কম্পাউন্ড ইভেন্টেও দারুণ সাফল্য অর্জন করল দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ