• আজ- বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ: মিটার ও মটর জব্দ সাতক্ষীরায় স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন: অনুপস্থিত ১৩ দেবহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরার সুন্দরবনে ৪২ টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‍্যাবের হাতে আটক

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পলাশপুল (মধুমালার ডাংরি) এলাকায় অভিযান চালিয়ে ২৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা মাদক সম্রাট ইয়াসিন আরাফাতকে নিজ আস্তানায় মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে মোট ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

স্থানীয় সূত্র ও র‍্যাব সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পলাশপুল এলাকার মধুমালার ডাংরিকে কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক সিন্ডিকেটটি স্থানীয় যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব বেশ কিছুদিন ধরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ