• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

জব্দ জাহাজ ‘দ্রুত’ ছাড়ার আহ্বান ইরানের

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাতে আটক কার্গো জাহাজ ‘তুসকা’কে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে আমেরিকার ‘অপরাধমূলক’ কার্যক্রমের নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনায় চীন নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাহাজ, নাবিক, ক্রু ও তাদের পরিবারের ‘তাৎক্ষণিক মুক্তি’ দাবি জানায়। তবে ওই জাহাজটিতে ইরানি নাগরিক আছেন কিনা, তা এখনও জানা যায়নি।

ডোনাল্ড ট্রাম্পের মতে, জাহাজটি ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রম করার চেষ্টা করলে রোববার মার্কিন নৌবাহিনী গুলি চালিয়ে সেটি দখল করে।

দেশটির সামরিক বাহিনী প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটির দিকে গুলি ছুঁড়ছে এবং হেলিকপ্টার থেকে মেরিন সদস্যরা দড়ি বেয়ে জাহাজের ডেকে নামছে।

এর আগে ইরান এই জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ও ‘অপরাধমূলক’ বলে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং নাগরিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ অঞ্চলে ভবিষ্যতে যেকোনো উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।

জাহাজটিতে কতজন লোক ছিল এবং তারা ইরানি কিনা, তা এখনো স্পষ্ট নয়। ক্রুদের জাতীয়তা ও জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সিএনএন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ