• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

রিপোর্টার: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন যুগান্তরকে জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ