• আজ- বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ইসরাইলে ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরায় চলাচলের অনুপযোগী নব্বই দশকের ব্রীজ সংস্কার চাই এলাকাবাসী আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন বাংলাদেশের জয়ে খুশি ভারত, কিন্তু কেন

শ্যামনগরের গাবুরায় চলাচলের অনুপযোগী নব্বই দশকের ব্রীজ সংস্কার চাই এলাকাবাসী

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়ন ঝড় জলোচ্ছ্বাস কবলিত এলাকা। এই এলাকার মধ্যবর্তী খলিসাবুনিয়া গ্রামের গাইনবাড়ী নামক স্থানের অতিগুরুত্বপূর্ণ এই ব্রীজটি নব্বই দশকে তৈরি।

 

বর্তমানে এই ব্রীজটি খুবই ঝুকিপূর্ণ। যে কোনো মুহূর্তে জানমালের ক্ষয়ক্ষতি সহ ভেঙে পড়তে পারে। এই ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত মানুষের চলাচল ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত ব্রীজটির একপাশে আছে গাইনবাড়ী জামে মসজিদ, দুটি কিন্ডারগার্টেন স্কুল, অন্য পাশে গাইনবাড়ী বাজার, গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল হাজার হাজার মানুষের জন্য একমাত্র যোগাযোগ মাধ্যম এই ব্রীজ।

 

এই ব্রীজ দিয়েই শিক্ষার্থীরা স্কুলে যায়, সাধারণ মানুষ বাজারে যাতায়াত করে এবং অসুস্থ রোগীরা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছায়। বিকল্প কোনো রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি জেনেও স্থানীয়রা বাধ্য হয়ে প্রতিদিন এই ব্রীজ ব্যবহার করছেন।

 

স্থানীয় ইউপি সদস্য জি এম ইমাম হাসান বলেন, বিগত সময়ের সব জায়গায় ব্রীজ হলেও বার বার অনুরোধ করেও অবহেলিত থেকেছে, তার মধ্যে একটি ইউনিয়নের মধ্যে এ ইউনিয়ন গুরুত্বপূর্ণ। ব্রীজ হওয়া সত্ত্বেও কোনো আমলে আসিনি। সংস্কার না হলে যে কোনো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রীজটির বেহাল অবস্থা। সকলের নজরে থাকলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্রীজটি সংস্কারের কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসী ব্রীজটির দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ