• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় শিশু নির্যাতন ও অবহেলা প্রতিরোধে ‘পটগান’

রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া বাঁধের মুখ এলাকায় শিশু নির্যাতন ও অবহেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ‘পটগান’ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের বাস্তবায়নে এই সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালিত হয়।

গান ও অভিনয়ের মাধ্যমে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা অবহেলা বন্ধের আহ্বান জানানো হয়।

ব্যানার ও পোস্টারের মাধ্যমে শিশুদের মৌলিক অধিকারগুলো জনসাধারণের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নারী, পুরুষ এবং বিপুল সংখ্যক শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আগে তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পটগানের মতো লোকজ সংস্কৃতির মাধ্যমে এই বার্তাটি মানুষের হৃদয়ে সহজে পৌঁছে দেওয়া সম্ভব।

উপস্থিত সুধীবৃন্দ এবং আয়োজক সংস্থার প্রতিনিধিরা শিশুদের সুরক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হওয়ার এবং এগিয়ে আসার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ