• আজ- শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

বাংলাদেশের জয়ে খুশি ভারত, কিন্তু কেন

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারের পর পাকিস্তান শুধু সিরিজেই পিছিয়ে পড়েনি, ধাক্কা খেয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এই জয়ের সুবাদে লাভ হয়েছে ভারতের। তাই টাইগারদের জয়ে খুশি তারা।

এক ধাপ এগিয়ে ভারত এখন পাঁচ নম্বরে, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। অন্যদিকে বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ অবস্থানে।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, আট টেস্ট শেষে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড তিন ম্যাচে পেয়েছে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। আর চার ম্যাচ শেষে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

দুই টেস্ট খেলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, এরপরই রয়েছে ভারত। শুবমান গিলের দল ৯ টেস্ট শেষে পেয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন টেস্ট শেষে পেয়েছে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ডও। বেন স্টোকসের দল এখন অষ্টম স্থানে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ ৩১.৬৭। তালিকার শেষ দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ আট টেস্ট শেষে পেয়েছে মাত্র ৪.১৭ শতাংশ পয়েন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ ড্র হলে দুই দলই পায় ৪ পয়েন্ট করে। অর্জিত পয়েন্ট ও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের হিসাব থেকেই নির্ধারণ করা হয় প্রতিটি দলের পয়েন্ট শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ