• আজ- সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পাটকেলঘাটায় মামলা চলমান থাকতেই বসতভিটা ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, গ্রামজুড়ে শোকের ছায়া স্যোশাল মিডিয়ার রোশানলে ব্যবসায়ী জিল্লু: সকল অভিযোগ মিথ্যা দাবী রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম, হারলেন মিতু-আমজাদরা বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হঠাৎ কেন উত্তর কোরিয়া সফরে শি জিনপিং, কী ঘটছে পর্দার আড়ালে? মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গুলি

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাবেক এমপি হাবিবকে গণসংবর্ধনা

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জনতার গণসংবর্ধনায় সিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে বিএনপির সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দেন।

এসময় নেতা-কর্মীদের উপস্থিতিতে সেখানে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, মনিরুজ্জামান মনির, তাজকিন আহমেদ চিশতি, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ প্রমুখ।

বক্তারা এসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

সংবর্ধনা শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে সাতক্ষীরাকে। মাদকের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। প্রশাসনের কেউ এসবে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এসময় সকলকে সঙ্গে নিয়ে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ