• আজ- শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন তারিখের’ পাউরুটি জব্দ শ্যামনগরে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল কালিগঞ্জে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক: মুচলেকা দিয়ে মুক্তি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে ধোঁয়াশা সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি আবারও পদ্মা নদীতে বাস: পরে উদ্ধার বল নিজেই ধরবে অফসাইড, জানুন কীভাবে কাজ করে এই প্রযুক্তি বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে

শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন তারিখের’ পাউরুটি জব্দ

রিপোর্টার: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আলীপুর চেকপোস্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের খাবারে (পাউরুটি) অগ্রিম উৎপাদন তারিখ উল্লেখ করা বহনকারী একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনাটি স্থানীয়দের সন্দেহ হলে ট্রাকটি আটক করা হয়।

 

শুক্রবার (০৫ জুন ২০২৬) সন্ধ্যায় সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর চেকপোস্ট পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহের জন্য মিড-ডে মিলের খাবার নিয়ে ট্রাকটি যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন গাড়িতে থাকা পাউরুটির (বনরুটি) মোড়কে উৎপাদনের তারিখ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তারা গাড়িটি আটকে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

 

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, কোমলমতি শিক্ষার্থীদের জন্য এসব খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। আজ ৫ জুন। কিন্তু ওই রুটির গায়ে উৎপাদন ৬ জুন কিভাবে লেখা থাকে তা আসরা বোধগম্য না। এসব খাবার খেয়ে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন পেটের পিড়ায় ভূগবে বলে তারা জানান।

 

বর্তমানে ট্রাকটি সাতক্ষীরা সদর থানার হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ