• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

আবু সাইদ হত্যা: রায়ের পর পুলিশের সঙ্গে আসামিদের ধাক্কাধাক্কি, ‘জয় বাংলা’ স্লোগান

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এর আগে আবু সাঈদ হত্যা মামলার রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন— সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ