• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এবং প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগর উপজেলার দবির উদ্দিন, আশাশুনি উপজেলা সদস্য তরিকুল ইসলাম, মিল বাজার সদস্য রাকিবুল ইসলাম, চাঁদপুরের সবুজ আহমেদ, চালতেতলা বাজারের হুমায়ুন হুমায়ুন কবির, ফিংড়ী বাজারের বিধান চন্দ্র মল্লিক প্রমুখ।

বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সমিতির পক্ষ থেকে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রয় রোধ করে সাতক্ষীরায় ওযুধের বাজার তদারকি এবং সরকার নির্ধারিত মূল্যের ৫% ছাড় দিয়েন ওষুধ বিক্রয় করে সাধারণ কেমিস্টদের ব্যবসায়িক কর্মকান্ড যখন পরিচালনা করে আসছে ঠিক তখনই সমিতির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী নিজের স্বার্থে কুক্ষিগত করে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন।

কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন সমিতির নির্বাচন দিচ্ছে না। হট্টগোল ও অব্যবস্থাপনা চলছে সমিতিতে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি সাতক্ষীরা জেলার দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমিতির সদস্যরা সংগঠনের নিয়ম অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এ সময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ