• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা

রিপোর্টার: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু’র সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুইন ও জাকির হোসেন বাবু, মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সদস্য বি এম আলাউদ্দীন, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
সভায় বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সংগীত, লাঠি খেলা, হাড়িভাঙ্গা, হাঁস ধরা ও পান্তা ভাত খাওয়া সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ