• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

আশাশুনিতে মারপিট, চাঁদাদাবী ও চুরি মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের কর্মচারীদের মারপিট, চাঁদাদাবী, চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অপরাধে দায়েরকৃত মামলার আসামী জহুরুল আকুঞ্জিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কাকড়াবুনিয়া বিলে ৬০ বিঘা সম্পত্তির মৎস্য ঘেরের কর্মচারীদদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা ও জখম করা, বেধে রেখে জালটেনে প্রায় ৫ লক্ষ টাকার ভেটকি মাছ লুট, ২ লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে।
ঘের মালিক গোদাড়া গ্রামের রজব আলী পাড়ের ছেলে মোঃ জুলফিকার বাদী হয়ে একাধিক মামলার আসামী কাঁকড়াবুনিয়া গ্রামের মোস্তফা আকুঞ্জির ছোলে জহুরুল আকুঞ্জিসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা রুজু করেন। (মামলা নং ৪, তাং ১৭/১/২৬)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী জহুরুলকে শরিবার রাতে গ্রেফতার করা হয়। আসামী গ্রেফতার হওয়ায় এলাকার ঘের মালিকদের মাঝে স্বস্তি ফিরেছে।
ওসি শামীম আহমদ খান জানান, মামলার আসামী জহুরুল আকুঞ্জিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামীকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ