• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

রিপোর্টার: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত ১২ জন। রোববার (১ ফেব্রুয়ারি)  ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী। খবর আল জাজিরার।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল রোববার টেলিগ্রামে লেখেন, ‘আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।’

পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।

জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।

এদিকে রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

এমন এক সময় এসব হামলার কথা জানা গেল, যখন যুক্তরাষ্ট্র-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ খবর জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ