• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলে আটক

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীন পুষ্পকাটি বন অফিস সংলগ্ন জলঘাটা অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের একটি বিশেষ দল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে একটি নৌকা, ৫০ কেজি জ্যান্ত কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা এলাকার মোসানুুর রহমান এবং দশালিয়া গ্রামের রফিকুল ইসলাম ও শাহিনুর।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, বর্তমানে কাঁকড়ার প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে সব ধরনের কাঁকড়া ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও কাঁকড়া শিকারের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ