• আজ- সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় বিধবার জমানো ৬০ হাজার টাকা নিয়ে উধাও রুপা এনজিও পাটকেলঘাটায় ঝালের গুঁড়ায় ভেজাল: ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া চুয়াডাঙ্গার দর্শনায় মাদক মামলায় নারীসহ আটক-৬ আশাশুনিতে মায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক মাসের জেল আশাশুনিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার মনিটরিং আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টার দিকে দোকান পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়।
শুরুতে আশাশুনি ব্রীজের কাছে আশাশুনি বাস স্ট্যান্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু’টি দোকান পরিদর্শন করা হয়। এসময় এমপি রবিউল বাশার ক্ষতিগ্রস্থ দোকান দুটি ও পুড়ে যাওয়া মালামাল দেখেন এবং ক্ষতিগ্রস্থ দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন।
দুপুর ১২ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর ব্যাপারে কথা বলেন। পরে কমপ্লেক্সের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের রোগিদের খোঁজ খবর নেন। এসময় ১৯ জন রোগিকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা ও একটি করে খাদ্যের প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি শামীম আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, বায়তুল মাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি তার বক্তব্যে বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। মানুষের অধিকার নষ্ট না হয়, সম্মান মর্যাদা ক্ষুন্ন না হয়, নিরাপত্তা লাভ করতে পারে, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে পারে সেজন্য কাজ করতে চাই। তিনি বলেন, কোথাও কোথাও ভোট দেওয়া, না দেওয়া নিয়ে মতবিরোধ, ভিন্ন মতালম্বী ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কোন প্রকার প্রতিশোধ বা চাপ সৃষ্টিকে মেনে নিতে পারিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ