• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, (সাতক্ষীরা) আশাশুনি: ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে  ১১ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি ইউএনও এর মাধ্যমে প্রেরন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু স্মারকলিপি গ্রহন করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তিনি যথা সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা নিবেন।

স্মারকলিপি প্রদান করেন, ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দীন ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ