• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

মুহুর্তে পাশের বকুল মোড়ল, রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুকুল স্টোর সম্পূর্ণ ভাবে এবং পাশের ৩টি দোকান বেশীর ভাগ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে মুকুল স্টোরের সাড়ে ৩ লক্ষ টাকা, বকুল মোড়লের ১ লক্ষ টাকা, রাজু আহমদের ১ লক্ষ ২০ হাজার টাকা ও রজব আলীর ৫০ হাজার টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

আশাশুনি ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, তারা ১২ জনের টিম আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ