• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ‘খুনের’ অভিযোগ প্রথম স্ত্রীর

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের দ্বিতীয় বিয়ের ঘোষণার পর নীরবতা ভাঙলেন তার সাবেক স্ত্রী সানিয়া আশফাক। তিনি সামাজিক মাধ্যমে একটি কড়া বার্তা দেন। সেখানে তিনি ইমাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন।

সোমবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সানিয়া বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তার পুরনো আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে। তিনি জানান, এই পরিস্থিতির প্রভাব তার পরিবার ও সন্তানদের ওপর পড়েছে। তাই তিনি আর চুপ থাকতে পারছেন না। তিনি জবাবদিহি চান।

সানিয়া লেখেন, ‘এখন সবাই প্রমাণ দেখেছে। এই ঘরভাঙা মানুষটি একবারও আমার বাচ্চাদের কথা ভাবেনি। প্রতারক অবশেষে সবার সামনে ধরা পড়েছে। আমি আমার সন্তানদের জন্য এবং আমাদের যা সহ্য করতে হয়েছে তার জন্য ন্যায়বিচার চাই।’

তিনি ইমাদের বিরুদ্ধে এনেছেন খুনের মতো গুরুতর অভিযোগও। তিনি বলেন, ‘২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে সে আমার সন্তান গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে সেটা প্রমাণ করার ভিডিও আছে।’

তিনি আরও লিখেছেন, ‘সে আমার সঙ্গে প্রতারণা করেছিল। এই খুনি ও প্রতারককে সুযোগ দিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তাদেরকে বয়কট করুন, কোনো প্রতারক বা খুনিকে সুযোগ দেওয়া যাবে না।’

এর আগে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে জানান, তিনি নাইলা রাজাকে বিয়ে করেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

প্রথম সংসার ভাঙার পরের সময়কে তিনি জীবনের ‘সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সময়ে চুপ থাকার কারণে নায়লাকে অন্যায়ভাবে বিচার করা হয়েছে এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ইমাদ লেখেন, ‘আল্লাহর রহমত ও আমার বাবা-মায়ের দিকনির্দেশনায় আমি এখন নায়লাকে বিয়ে করেছি। অনেক ভেবে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন জীবন গড়তে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘নায়লা আমার জীবনে শান্তি, মর্যাদা ও শক্তি এনে দিয়েছে। আমি এই সিদ্ধান্তের পাশে দৃঢ়ভাবে আছি।’

গত বছরের ডিসেম্বরে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ইমাদ। ২০১৯ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ