• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা: ইফতার ও ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

রিপোর্টার: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাব-এর কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রেসক্লাবের নিজস্ব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, পবিত্র রমজান মাসে ১০ই রমজান উপলক্ষে প্রেসক্লাবে ইফতার মাহফিলের আয়োজন, ঈদুল ফিতরের পর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।পাশাপাশি ক্লাবের চলমান উন্নয়নমূলক কাজ ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু এবং নির্বাহী কমিটির সদস্য এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার ও শেখ নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব আরও দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে।

একই সঙ্গে রমজানের ইফতার মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সভায় উল্লেখ করা হয়, বর্তমান কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভবনের টাইলস সংযোজন, ডিজিটাল সাইনবোর্ড ও লাইট স্থাপনসহ সার্বিক আধুনিকায়নের মাধ্যমে প্রেসক্লাব এখন আরও দৃষ্টিনন্দন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ