• আজ- রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের গাবুরায় নদীর পানিতে নামিয়ে খাদ্য বিতরণ, স্থানীয়দের ক্ষোভ দেবহাটায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউপের ইন্তেকাল কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় সাতক্ষীরায় মানববন্ধন: টিআরএম এর দাবি দেবহাটায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা ওরা ঈদের সময় সাংবাদিক সাজে, বহিরাগত সাংবাদিকদের পরিচয়ে আশাশুনির অফিসপাড়ায় চাঁদাবাজি কালিগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের ৩য় তলার পিলার ঢালাইয়ের উদ্বোধন

ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটোট্যাংকারের ৪ ক্রু নিহত

রিপোর্টার: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম ইরাকে তাদের যে কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্ট্র্যাটোট্যাংকারে থাকা ছয় ক্রু’র চারজন মারা গেছে। সেন্টকম বলছে, বাকি দুই ক্রু’র খোঁজে এখনও অভিযান চলছে।

আল জাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে তারা এ চারজনের নিহত হওয়ার খবর জানায়।

কীভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই কেসি-১৩৫ ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল।

দ্বিতীয় বিমানটি ‘নিরাপদে অবতরণ করেছে’, বলেছিল তারা।

মার্কিন সেন্টকমের ভাষ্য মতে, শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে।

যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটোট্যাংকারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়।

যুদ্ধের একেবারে প্রথমদিকে কাতারে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্যজুড়ে সেসময় ইরান মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ে, তার মধ্যেই কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করে ওয়াশিংটন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ