• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মার্কিন হামলায় ‘খারগ দ্বীপ’র ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরানি গণমাধ্যম

রিপোর্টার: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলার পরও ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।  এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দ্বীপটিতে চালানো হামলায় সামরিক লক্ষ্যবস্তুগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

ইরান এর আগে সতর্ক করে বলেছিল, তাদের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।  উল্লেখ্য যে, ‘খারগ দ্বীপ’ থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, মার্কিন অভিযানে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার এবং ইরান কন্টিনেন্টাল শেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গারকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার পরও দ্বীপটির তেল স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়।  সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ