• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন  পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই পোস্টটি করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়।  এরপরই পোস্টটি মুছে ফেলা হয়।

বার্তায় বলা হয়, ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, ‘ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে—প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন—রক্তপাত থামছেই না।’

তিনি আরও লিখেছিলেন,  ‘আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ‘ক্যান্সারসদৃশ রাষ্ট্র’ তৈরি করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে।’

খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ