• আজ- বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী আটক সিএনএনের বিশ্লেষণ: একে একে মিত্রদের ধ্বংস হতে দেখেও নীরব কেন চীন সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ড: ৫ লক্ষাধিক টাকার ক্ষতি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা কালিগঞ্জে প্রকল্পের টাকা ইউএনও ও প্রকৌশলী জাকিরের পকেটে? আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে আহত-২ শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে তালায় মানববন্ধন অপহরণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

এবার তুরস্কে হামলা করল ইরান

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার জানা গেল, তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।

এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।

আজ বুধবার (৪ মার্চ) তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ