• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে আহত-২

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

শাহিন আলম: সাতক্ষীরা-আশাশুনি সড়কে পিকআপ ও পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সড়কের চাপড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ীর ২ ড্রাইভার পালিয়ে গেছে। গাড়ী দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জের মৌতলার উদ্দেশ্যে ব্যটারি ও ব্যটারির পানি সহ ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে একটি পিকআপ (ঢাকা-মেট্রো – ১৩- ৭২০৩) চাপড়ায় মরহুম হান্নান মেম্বরের বাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

 

পিকআপে থাকা মালামালের মালিক মৌতলা গ্রামের শেখ আবুবক্কার (৭৫) এবং তার ছেলে শেখ শামিম হোসেন রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত পিকআপ ও পাওয়ার টিলার থানা হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ড্রাইভাররাগ পলাতক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ