• আজ- রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

ভারতীয় দর্শকদের ‘চুপ’ করিয়ে দিতে চান ইংলিশ তারকা

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে ভারত দীর্ঘদিন হলো রাজত্ব করছে। মাঠে ভারতের খেলা মানেই গ্যালারিতে দর্শকদের গর্জন। আর ভারতের মাঠে যদি টিম ইন্ডিয়ার খেলা হয়, তাহলে তো কোনো কথাই নেই। স্টেডিয়ামের গ্যালারি থাকে টইটুম্বর।

গ্যালারির গর্জনে মাঠে নিজেদের সেরাটা উজার করে দেওয়া প্রতিপক্ষ খেলোয়াড়দের জন্য মুশকিল হয়ে যায়। তবে এই মুশকিল আহসান খুঁজছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারান।

আগামীকাল বৃহস্পকিতবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

ফাইনালে ওঠার সেই লড়াইয়ে মাঠে ভারতীয়দের গর্জন প্রসঙ্গে কারান বলেন, ‘মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও রোমাঞ্চ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা (ভারতের) সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব।’

কারান আরও বলেন, ‘সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে।’

‘আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।’

সেমিতে টস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন কারান, ‘সেমি-ফাইনালে, প্রচুর… শিশির আছে নাকি নেই, সেই ভাবনা ভুলিয়ে দেবে চাপ। যদি আমরা আগে বোলিং করি, আশা করি, দারুণ করব আর যদি আগে ব্যাট করি তো আশা করি, বড় সংগ্রহ গড়তে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ