• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কালিগঞ্জে ইউনাইটেড চেঞ্জ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক সুইচ সিস্টেমে দাবা প্রতিযোগিতা

রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ইউনাইটেড চেঞ্জ ক্লাবের আয়োজনে কালিগঞ্জে হয়ে গেল টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬ দাবা প্রতিযোগিতা।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯ টা থেকে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সুইচ সিস্টেম ফোর টিম দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড চেঞ্জ ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ জানান, দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খুলনা, পাইগাছা, ডুমুরিয়া চুকনগর,সাতক্ষীরা কলারোয়া আশাশুনি কালিগঞ্জ সহ বিভিন্ন এলাকার ২৪ জন দাবা খেলোয়ার ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে খেলা করেন।

ইউনাইটেড চেন্জ ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিখাইল ইসলাম বলেন কালিগঞ্জে আন্তর্জাতিক পদ্ধতিতে দাবা খেলা আয়োজন করতে পেরে খুশি, খেলায় অনেক খেলোয়াড়দের অংশগ্রহণ পেয়েছি।যারা চ্যাম্পিয়ন হবে জেলায় খেলবে, প্রত্যেক উপজেলা থেকে একটি করে টিম জেলায় অংশগ্রহণ করবে।

দাবা খেলায় উপস্থিত ছিলেন জাতীয় বিচারক আব্দুল্লাহ আল মামুন। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা নাইট রাইডার্স টিম,ও রানার আপ হয়েছে কালিগঞ্জ সুপার স্টারস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ