• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারে ছাত্রদল নেত্রীর ওপর হামলা ও লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টার: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নারী নেত্রীর ওপর হামলা, মারধর, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর এলাকার নুর ইসলাম গাজীর মেয়ে তৈবুর ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জ উপজেলা রোকেয়া মুনসুর মহিলা কলেজ শাখার সদস্য সচিব। তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে নিয়মিত নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এ বিষয়কে কেন্দ্র করে উপজেলার মথুরেশপুর গণপতি এলাকার হাবিবুল্লাহ মাহিমসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শীতলপুর গ্রামের নাজিমগঞ্জ বাজারের খেয়াঘাট সংলগ্ন মোড়ে নির্বাচনী প্রচারণার কাজে অবস্থানকালে অভিযুক্ত দু’জন কাঠের লাঠি হাতে এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্বাচনী প্রার্থীকে নিয়ে সম্মানহানিকর মন্তব্য করে।

তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে লাঠি ও কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় অভিযুক্তরা তার ব্যবহৃত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের একটি মোটরসাইকেল এবং মানিব্যাগে থাকা ৭ হাজার ৩২৫ টাকাসহ লক্ষাধিক টাকা হাতে নিয়ে নেয়। পরে পুনরায় নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাকে মারধর, খুন ও সম্মানহানির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাটির সত্যতা সম্পর্কে মো. শফিউল আলম মিলন, রেদওয়ান ফেরদৌস রনি ও শেখ ইয়াছিন আলীসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ