• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কালিগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে সরকারি উদ্যোগ: বিকল্প কর্মসংস্থানে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ভিক্ষাবৃত্তি নিরসন ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগে দুইজন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের জন্য পুনর্বাসন করা হয়েছে।

 

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি’ কর্মসূচির আওতায় তাদের মাঝে মোটরচালিত ভ্যান ও সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

 

সোমবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সম্মতিক্রমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কুশুলিয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন থেকে নির্বাচিত দুইজন ভিক্ষুককে এ সহায়তা প্রদান করা হয়।

 

কর্মসূচির আওতায় কুশুলিয়া ইউনিয়নের মোঃ আনছার আলীকে জীবিকা নির্বাহের জন্য একটি মোটরচালিত ভ্যান এবং বিষ্ণুপুর ইউনিয়নের নিলা দেবনাথকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম প্রদান করা হয়।সংশ্লিষ্টরা জানান, কালিগঞ্জ উপজেলাকে আগেই ভিক্ষুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে এখনও কোথাও কোথাও ভিক্ষাবৃত্তির ঘটনা চোখে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণ করছে।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য।উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভিক্ষাবৃত্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এবং পুনর্বাসিত ব্যক্তিরা স্বনির্ভর হয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ