• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে বাঁশতলা বাজারে খোলা তেলে ‘আগুন’ পেট্রোল ২৫০, অকটেন ৩০০ টাকা লিটার! উৎস নিয়ে প্রশ্ন

রিপোর্টার: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে খোলা তেলে চড়া দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের একটি মোটরসাইকেল-সংক্রান্ত দোকান—স্থানীয়ভাবে পরিচিত “হাবি” দোকানে—প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকা এবং অকটেন ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত ফিলিং স্টেশন ছাড়া এভাবে খোলা তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ হলেও প্রকাশ্যেই এই ব্যবসা চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, অপরিচিত ক্রেতাদের কাছে তেল বিক্রি না করে পরিচিতদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা পুরো বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে।সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই তেল কোথা থেকে আসছে এবং কীভাবে এত পরিমাণ পেট্রোল ও অকটেন সংগ্রহ করা হচ্ছে? সচেতন মহলের ধারণা, অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে।

স্থানীয়দের দাবি, প্রতিদিন রাতের আঁধারে মোটরসাইকেলে করে ড্রামে তেল এনে ফতেপুর এলাকার একটি বাগানবাড়িতে মজুদ রাখা হয় এবং পরে চাহিদা অনুযায়ী বাজারে এনে উচ্চমূল্যে বিক্রি করা হয়। এ ধরনের কর্মকাণ্ডে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে জননিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। খোলা তেল সংরক্ষণ ও বিক্রি যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বাজারে স্বাভাবিক দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে মাহে রমজানের শেষের দিকে বাঁশতলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির ঘটনায় সংবাদ প্রকাশিত হলেও এ পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ