• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

কালিগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে সিয়াম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অবৈধ কার্যক্রমের দায়ে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় অবস্থিত সিয়াম ব্রিকস (পূর্ব নাম ব্রাদার ব্রিকস) ইটভাটায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম উপস্থিত ছিলেন। এ সময় অপরাধ স্বীকার করেন ভাটার ভারপ্রাপ্ত মালিক ইশারাত হোসেন। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা ও শামসুদ্দিন সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০ বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও একই ইটভাটায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ