• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে ‘যাকাত’ শীর্ষক সেমিনার কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১ আশাশুনিতে মৎস্য ঘের জবর দখল, থানায় অভিযোগ ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস, অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা চিফ প্রসিকিউটরের চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদসহ অনেকে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মহৎপুর সরকারি গোরস্থানে শহীদদের কবর জিয়ারত, সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, স্কাউট ও গার্লস গাইড, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ।

পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, উপজেলা লেডিস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ