
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া অনুষ্ঠান এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে সহকারী শিক্ষক তুহিন হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার। মানপত্র পাঠ করেন সুমা শান্তা মারিয়া এবং কবিতা আবৃত্তি করেন আসফি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুজিবর রহমান, মাওঃ রাহানুস সিদ্দিক, নিত্যানন্দ সরকার, কওসার আলী, তপন কুমার ঘোষ, রওশনারা খানম, জিয়াউর রহমান, মিনারা খাতুন, শ্রাবণী সরকার, জাহিদুর রহমান, আফসার উদ্দিন, প্রমিলা বালা, রঞ্জু রানী দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে নবীন হিসেবে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম শিক্ষক মাওলানা রাহানুস সিদ্দিক।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অস্ত্র বিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।