• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস

রিপোর্টার: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে পুরো ইনিংস দুর্দান্ত ব্যাটিং করলেন বাবর আজম। ৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ইনিংসের শুরুতেই মাইলফলক ছোঁয়ার জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা সহজেই পূরণ করেন খুশদিল শাহকে বাউন্ডারি হাঁকিয়ে।

এই ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২ হাজার রান পূর্ণ করেন বাবর। মাত্র ৩৩৮ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে গড়েন ইতিহাস—যা এই ফরম্যাটে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে, যিনি ৩৪৫ ইনিংসে ১২ হাজার রান করেছিলেন। তালিকার পরের অবস্থানে আছেন ভিরাট কোহলি, যার লেগেছে ৩৬০ ইনিংস।

এই কৃতিত্বের মাধ্যমে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ১২ হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাবর আজম। এই তালিকায় আরও রয়েছেন কিরণ পোলার্ড, রোহিত শর্মা এবং জস বাটলারসহ বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন তারকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ